তোলা না পাওয়ায় প্রকাশ্য রাস্তায় এক ঠিকাদারকে মারধর করার অভিযোগ। মঙ্গলবার এই ঘটনাই ব্যাপক উত্তেজনা ছড়ায় হবিবপুর থানার বামনগোলা এলাকায়। জানা যায়,
জেলা পূর্ত দপ্তর আইহো থেকে বামনগোলা পর্যন্ত রাস্তা মেরামতির কাজের বরাদ দিয়েছিল বালুরঘাটের ঠিকাদার কৃষ্ণ দাসকে। কিন্তু এদিন কাজ চলার সময় হঠাৎ করে ঠিকাদার সহ তার শ্রমিকদের উপর চরও হয় মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধক্ষ্য তথা তৃনমূলের ব্লক সভাপতি প্রভাস চৌধুরী ওরফে বট। কাজের বরাত পাওয়া ঠিকাদার সহ শ্রমিককে মারধোর করে বলে অভিযোগ। তবে শুধু বেধড়ক মারধোর করায় নয়, গায়েব করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার অভিযোগ নিতে অস্বীকার হবিবপুর থানার পুলিশের। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। এদিকে এই ঘটনার পর থেকে আহত ঠিকাদার ও কয়েকজন শ্রমিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা যায়। অভিযুক্ত কর্মাধক্ষ্যও ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পূর্তদপ্তরের আধিকারিক। প্রকাশ্য দিনের বেলায় এই ঘটনায় হতভম্ভ এলাকা বাসী থেকে সাধারণ মানুষ।
যদিও এই বিষয়ে জেলা পূর্তদপ্তরের এক আধিকারিক জানান, কাউকে হুমকি দেওয়া হয়েছে কিনা তা তিনি জানেনা, তবে ঘটনার খোঁজখবর নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ISoUhkY9FBc